
পাবনা জেলা প্রতিনিধি ঃ
বৃহস্পতিবার (৪ জুন) পাবনার সাঁথিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম এর নির্দেশে, কাশিনাথপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এর সহযোগিতায়
কাশিনাথপুর এলাকার মৃত লালু খাঁ’র ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুশনাই খাঁ ও তার বউ মোছাঃ লিপি খাতুন কে গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়। এসময় রুশনাই কে ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয় অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড। এদিকে তার স্ত্রী মোছাঃ লিপি খাতুন কে ০১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয় অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্যঃ রুশনাই খাঁ এর নামে আগে ১৫ টি মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে এবং তার বউ মোছাঃ লিপি খাতুনের নামে ২ টি মাদক মামলা রয়েছে।