বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুমেক হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক: পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি

২৬ মে ২০২৬ (মঙ্গলবার), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার মেডিসিন বিভাগ। স্বজনদের ভিড় আর রোগীদের কষ্টের গোঙানিতে চারপাশটা অন্যরকম ভারী। ঠিক এমন সময় হঠাৎ শোরগোল, “চোর, চোর!” গণপিটুনি বা চুরি যাওয়া মালামাল হারানো আশঙ্কায় মুহূর্তেই পরিবেশ থমথমে হয়ে ওঠে। তবে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই সেখানে হাজির হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই অঙ্গীভূত আনসার সদস্য। তাদের পেশাদারিত্ব ও দ্রুত তৎপরতায় দ্রুত ধরা পড়ে এক মোবাইল চোর। উদ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোন হ্যান্ডসেটটি।

 

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে।

 

তখন দুপুর আনুমানিক সোয়া বারোটা। মেডিসিন বিভাগের ১৯/২০ নম্বর ওয়ার্ডের সামনে এক রোগীর স্বজন অসতর্ক হতেই তার মোবাইলটি পকেটস্থ করে এক চোর ফোনটি নিয়েই দেয় দৌড়। কিন্তু সেখানে দায়িত্বরত ছিলেন আনসার সদস্য অনুপ বাড়ৈ এবং মো. জাহাঙ্গীর আলম।

 

পালাবার চেষ্টাকালে চোরের গতিবিধি দেখে সন্দেহ হয় এই দুই আনসার সদস্যের। ঝুঁকি নিয়ে তাৎক্ষণিক ক্ষিপ্রতায় তারা জাপটে ধরেন দৌড়ে পালাতে যাওয়া ঐ ব্যক্তিকে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোনটি। আটক ঐ চোরের নাম শাহজামান (৪০)।

 

আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে শাহজামানকে দ্রুত সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে উপযুক্ত প্রমাণ ও যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনটি তার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগী সেবাগ্রহীতা। তিনি এবং হাসপাতালে উপস্থিত সাধারণ মানুষ আনসার সদস্যদের এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। খুমেক হাসপাতাল কর্তৃপক্ষও এই তৎপরতায় গভীর সন্তোষ প্রকাশ করেছে।

 

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চোর, পকেটমার, ছিনতাইকারী, মলম পার্টির উপদ্রব বাড়ার আশঙ্কা থাকে। এই বাস্তবতায় হাসপাতালসহ দেশের সব গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

 

এছাড়া সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনাল এবং বিভিন্ন পশুর হাটে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews