বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদরে পূর্ব শত্রুতার জের ধরে খন্দোকার শফিকুল আলম (৬১) নামের এক বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী  হয়ে সাতক্ষীরা সদর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। (জিডি নং- ১৩৭৭, তারিখ: ২১/০৫/২০২৬)।

 

প্রকাশ্য রাস্তায় হামলার চেষ্টা, বাঁচাল কিশোর ভাইপো

জিডি সূত্রে জানা যায়, গত ২১ মে (বৃহস্পতিবার) রাতে খন্দোকার শফিকুল আলম কাটিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাগুরা গ্রামে ছোট ভাই খন্দোকার আব্দুল করিমের বাড়িতে যান। কাজ শেষে রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় ভাইপো বায়জিদ হাসানকে (১৬) সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

 

মোটরসাইকেলটি ভাইয়ের বাড়ির সামনে আসামাত্রই পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা বিবাদীরা তাকে দেখে ইট নিয়ে আঘাত করতে আসে। এ সময় সাথে থাকা কিশোর ভাইপো বায়জিদ হাসান তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে শফিকুল আলমকে রক্ষা করে। হামলার চেষ্টা ব্যর্থ হলে বিবাদীরা প্রকাশ্যেই তাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

 

ঘটনায় অভিযুক্তরা হলেন— খন্দকার হারুন অর রশিদ চান্দু (৫৪), মোঃ অনিক (২২), খন্দকার মামুনুর রশিদ রাজা (২১) এবং মোছাঃ আরুফা সুলতানা (৫৭)। ঘটনার সময় চিৎকার শুনে খন্দোকার আব্দুর করিম ও সাবিনা খানমসহ স্থানীয় আশেপাশের লোকজন ছুটে আসেন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন।

 

ভুক্তভোগী খন্দোকার শফিকুল আলম জানান, বিবাদীদের এমন প্রকাশ্য হুমকির পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তাদের জীবন ও সম্পদের বড় ধরনের ক্ষতি করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

 

এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মাসুদুর রহমান (পিপিএম) জানান,

অভিযোগটি থানায় সাধারণ ডায়েরীভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) সোহেল মোল্লাকে বিষয়টির ওপর দ্রুত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews