বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কাহারোলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

‎দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।

‎কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জিও ও এনজিও প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

‎কর্মশালায় গ্রাম আদালতের সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

‎কর্মশালার সঞ্চালনা করেন ভিলেজ কোর্ট–৩ প্রকল্পের কর্মকর্তা মোছাঃ শামিমা পারভীন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews