শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরা থেকে সৌদি হাসান হজ্জ্ব গ্রুপের ১৭০ হাজির ঢাকা যাত্রা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,

“এবাদত আপনার, সেবা আমাদের” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার সৌদি হাসান হজ্জ্ব গ্রুপ এজেন্সির মাধ্যমে হজ্জ পালনের উদ্দেশ্যে ১৭০জন হাজি ঢাকার পথে রওনা দিয়েছেন।

সোমবার (১৮ মে) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের লন্ডন প্লাজার নতুন অফিস চত্বর থেকে হাজিদের বহনকারী বাস ঢাকার হাজি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় হাজিদের বিদায় জানাতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এজেন্সির পরিচালক আবু হাসান,ও আলহাজ্ব মোঃ ইউনুছ কারী। “সাতক্ষীরা ৯৩” এর সদস্য মো: ইদ্রিস আলী শোভন, পরিচালক আবু হাসান আলহাজ্ব মোঃ ইউনুসকারী সাতক্ষী সদস মোঃ আব্দুল মুজিদ, সাজেন্ট মো: আব্দুল আজিজ, রবিউল সমুন, আব্দুল কাদের, কামরুজ্জামান, ও মাসুদ বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, সৌদি হাসান হজ্জ্ব গ্রুপ এজেন্সির ব্যবস্থাপনায় এবার জেলার ১৭০ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সৌদি আরবগামী ফ্লাইট নির্ধারিত রয়েছে। যাত্রার আগে হাজিদের জন্য দোয়া ও মোনাজাত করেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত স্বজনরা আবেগঘন পরিবেশে হাজিদের বিদায় জানান এবং তাদের সুস্থভাবে হজ্জ পালন শেষে দেশে ফিরে আসার কামনা করেন।

হজ্জ্বযাত্রীরা জানান, দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে সুন্দরভাবে হজ্জ্বের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

লন্ডনপ্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব মো: আজিজার রহমানের পক্ষ থেকে হাজিদের উপহার প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews