সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে ইউনিক সীড কোম্পানির হাইব্রিড মিষ্টি কুমড়ায় সাফল্য, মাঠ দিবসে কৃষকদের উচ্ছ্বাস।

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বেলাল হোসেন, ঠাকুরগাঁও  প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বালিয়া ইউনিয়নের সিংগিয়া এলাকায় অনুষ্ঠিত হলো “মাঠ দিবস” কর্মসূচি, যেখানে প্রদর্শন করা হয় “থাই বল সুপার” নামের একটি হাইব্রিড মিষ্টি কুমড়া জাতের সফলতা। বুধবার (৬ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল চাষিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, “থাই বল সুপার” জাতটি প্রচলিত মিষ্টি কুমড়ার তুলনায় ৭ থেকে ১০ দিন আগে পরিপক্ক হয় এবং ভাইরাসসহ বিভিন্ন রোগের প্রতি তুলনামূলক সহনশীল। এ জাতের গাছ শক্তিশালী, ফলন বেশি এবং ফলের ভেতরের অংশ গাঢ় কমলা রঙের হওয়ায় পুষ্টিগুণও বেশি। প্রতিটি কুমড়ার গড় ওজন ৫ থেকে ৮ কেজি এবং এর স্বাদ অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। পাশাপাশি এ জাতের সংরক্ষণ ক্ষমতাও বেশ ভালো, যা বাজারজাতকরণে কৃষকদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে।

 

মাঠ দিবসে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিংগিয়া এলাকার সফল কৃষক বাবু ভাই বলেন, “আমি ২৬ শতক জমিতে থাই বল সুপার মিষ্টি কুমড়া চাষ করেছি। অন্যান্য জাতের তুলনায় এ জাতের ফলন অনেক বেশি হয়েছে। ইতোমধ্যে ৬৪ মণ মিষ্টি কুমড়া বিক্রি করেছি এবং আরও প্রায় ৪০ মণ বিক্রি করতে পারবো বলে আশা করছি। বাজারে দামও ভালো পাচ্ছি, তাই আমি খুবই সন্তুষ্ট।”

 

অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য কৃষকরাও এ জাতের উচ্চ ফলন ও লাভজনকতা দেখে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ জাতের চাষ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

 

এ আয়োজনের পেছনে রয়েছে ইউনিক সীড কোম্পানির সার্বিক তত্ত্বাবধান। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ জামাল আব্দুল নাসির (মামুন) এবং আরএসএম মোঃ মোশের্দুর রহমান উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কৃষকের মাঠ পরিদর্শন করেন এবং সরেজমিনে ফসলের অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews