বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: মাদক, অস্ত্রসহ আটক ১০

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

 

নারায়ণগঞ্জের দেওভোগ নূর মসজিদ এলাকায় র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনীর পরিচালিত এক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট বাহিনী এলাকার একটি ছয়তলা ও একটি দুইতলা ভবনে তল্লাশি চালায়। তল্লাশিতে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, ১০ লক্ষাধিক নগদ টাকা এবং একটি টাকা গণনার মেশিন জব্দ করা হয়।

 

এছাড়াও অভিযানে একটি ড্রোনসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপ রয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews