বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার,

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে দুস্থ ও অসহায় শ্রমিকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরচালিত ভ্যান ও বিধবা নারীকে ছাগল প্রদান করা হয়েছে।

 

সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক ‘যাকাত সেমিনার’ ও বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

 

হাফেজ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমানুল্লাহ।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ আবু সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, ক্বারী মোবারক হোসেন, ওয়ার্ড সভাপতি মাওলানা আফছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার নজরুল ইসলাম বলেন, “শ্রমিকদের স্বাবলম্বী করতে এবং তাদের জীবনমান উন্নয়নে যাকাতের সঠিক বণ্টন অত্যন্ত জরুরি। দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আমানুল্লাহ বলেন, সমাজে ধনীরা যদি যথাযথ ভাবে যাকাত আদায় করতো তাহলে বেকাররা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেত। আলোচনা সভা শেষে মনোনীত উপকারভোগীদের হাতে একটি মোটরচালিত ভ্যান ও ছাগল তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews