বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা (উপজেলা) প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা ‘জলাবদ্ধতা’ নিরসনে এবং করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪ মে(সোমবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, পরিচালক, উত্তরণ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের একটি অভিশাপ। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং কৃষি ও জনজীবন সচল রাখতে দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি তালা উপজেলা জলবদ্ধতার নিরসনকল্পে খাল খননের জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। বক্তারা তালা উপজেলার জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের পথ সচল করা এবং নদী-খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করেন।

এ ব্যাপারে এম পি মহোদয় পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে যোগাযোগ রক্ষা করছেন।

তিনি মৎস্যজীবীদের জন্য পর্যাপ্ত ভিজিএফ প্রদানের লক্ষ্যে এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিধবা এবং বয়স্কদের ভাতা বৃদ্ধি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ডি ও লেটার প্রদানের জন্য উভয় অধিদপ্তরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,সাতক্ষীরা জেলা।অধ্যাপক গাজী সুজায়েত আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা, ডাঃ শেখ আফতাব উদ্দিন, কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা জেলা। সহ অধ্যাপক ইদ্রিস আলী, সেক্রেটারি উপজেলা জামায়াত।অধ্যক্ষ এনামুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়।

সহ অধ্যাপক মোঃ গোলাম ফারুক, চেয়ারম্যান, ইসলামকাটি ।এস, এম আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, তেঁতুলিয়া ।শেখ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তালা সদর।কামরুল ইসলাম লালটু চেয়ারম্যান , খেশরা।নাগরিক কমিটির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিলীপ সানা, পানি কমিটির উত্তরন।

আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, ফারুক হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক।মুস্তাফিজুর রহমান রেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক।এস এ মোতাহিরুল হক শাহিন, অর্থ সম্পাদক, তালা প্রেসক্লাব।গোবিন্দ ভদ্র, পরিচালক মুক্তি ফাউন্ডেশন।অধ্যাপক আইয়ুব আলী সাবেক চেয়ারম্যান মাগুরা। এডভোকেট মশিয়ার রহমান।মাওলানা আকবর হোসেন,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ফয়সাল আহমেদ, কামরুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক তালা উপজেলা প্রেসক্লাব।হাফেজ শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews