1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

১০০০ পিস ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে পটুয়াখালী আসছিলেন রোহিঙ্গা তরুণী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মো: ইমন হোসেন, দুমকী উপজেলা ক্রাইম রিপোর্টার।

 

চট্টগ্রাম থেকে এক হাজার পিস ইয়াবা নিয়ে পটুয়াখালী আসছিলেন রোহিঙ্গা তরুণী জাহিদা বেগম। পথিমধ্যে পটুয়াখালীগামী মামুন বাস থেকে তাকে আটক করে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক তরুণী প্রথমে পরিচয় দেয় তার বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাইয়ে। তিনি পটুয়াখালী বেড়াতে যাচ্ছেন এবং হেতালিয়া বাধঘাটে তার ভাগ্নে অপেক্ষা করছে।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ আটকের পর সে জানায়, তার বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাইয়ে। সে ছোটবেলা থেকে চট্টগ্রামে ও কক্সবাজারে থাকে। সে একটি গণসাস্থ্যে চাকরি করে। এখন আমি বেড়াতে যাইতেছি পটুয়াখালীতে। আমার ভাগ্নে হেতালিয়া বাধঘাটে দাঁড়িয়ে আছে সে আমাকে বাড়িতে নিয়ে যাবে।’

 

পরে পুলিশ জানতে পারে ওই তরুণীর বাড়ি মায়ানমারে। সে একজন রোহিঙ্গা। সে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল

 

এ ঘটনায় ওই তরুণীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত