বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। ভুক্তভোগী মোছাঃ খাদিজা খাতুন (৩২) রোববার (৩ মে ২০২৬) কালিগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন প্রায় ৯ মাস আগে একই গ্রামের আব্দুর রব (৫২)-এর সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের পূর্বে আব্দুর রবের একাধিক বিয়ে ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

খাদিজা খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী তাকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। সামান্য পারিবারিক বিষয় নিয়েও তাকে মারধর করা হতো। তিনি আরও জানান, তাকে বিভিন্ন প্রলোভনে ফেলে বিয়ে করা হয় এবং পরবর্তীতে তার ওপর অত্যাচার শুরু হয়।

 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টার দিকে আব্দুর রব নিজ ঘরে বসে তথাকথিত ‘কুফুরি তদবীর’ করার সময় খাদিজা তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ফোলা ও জখম হয়।

 

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয় এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মিথ্যা মামলা ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews