বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় কথিত চাঁদাবাজ ও প্রতারক আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্দুলিয়া গ্রামের কুখ্যাত চাঁদাবাজ ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল করিম দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির সুযোগ করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তিনি বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিশ্রুতি পূরণ করেননি। এতে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

 

ভুক্তভোগীরা জানান, কেউ কেউ জমিজমা বিক্রি করে, আবার কেউ ঋণ নিয়ে আব্দুল করিমের হাতে টাকা তুলে দেন। কিন্তু বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইতে গেলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ ওঠে।

 

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত অভিযুক্ত আব্দুল করিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রতারণার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানান।

 

এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চললেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি পার পেয়ে যাচ্ছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews