বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে মাছের ঘেরের বাসা থেকে রান্না করা অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে একটি মাছের ঘেরের বাসা থেকে রান্না করা অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে যৌথ অভিযানে এই মাংস জব্দ করা হয়।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মালিকানাধীন মাছের প্রজেক্টে অভিযান চালায় বন বিভাগ ও পুলিশ। অভিযানকালে প্রজেক্টের বাসা থেকে রান্না করা অবস্থায় প্রায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ফজলুল হক জানান, ওই মাছের প্রজেক্টে গত কিছুদিন ধরে কিছু বহিরাগত শ্রমিক ভেকু মেশিন দিয়ে কাজ করছিলেন। তারা নিয়মিতই প্রজেক্টের বাসায় রান্না করে খেতেন, তবে সেই মাংস কিসের তা স্থানীয়দের অজানা ছিল। গতকাল রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে হরিণের মাংসের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা) মশিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই মাছের প্রজেক্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় রান্না করা অবস্থায় ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে মাছের প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, “আমার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করার জন্য কিছু শ্রমিক নিয়োগ করা হয়েছিল। তারা সবাই বহিরাগত এবং ভেকু মালিকের মাধ্যমে এসেছে। তারা কারা বা কী খাচ্ছে, সে বিষয়ে আমার কোনো তথ্য নেই। আমি তাদের চিনি না।”

বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে প্রশাসনের নিয়মিত তদারকি ও টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews