বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন পুলিশি কার্যক্রমে গতিশীলতার তাগিদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করতে থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। আজ (মঙ্গলবার) সকালে তিনি শ্যামনগর থানায় এই আনুষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন করেন।

 

পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এরপর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন থানার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শেরেস্তা (দপ্তর), দাপ্তরিক রেজিস্টার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করেন। তিনি মামলার গুণগত তদন্ত নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ এবং ডিজিটাল রেকর্ড কিপিংয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে তিনি থানা প্রাঙ্গণ, মালখানা এবং হাজতখানাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

 

 

পরবর্তীতে থানার সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন

“জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানই পুলিশের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব বজায় রেখে কর্মক্ষেত্রে গতিশীলতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।”

 

পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ এস‌এম রাজু আহমেদ এবং সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব মোঃ বায়েজীদ ইসলাম। এছাড়াও শ্যামনগর থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কার্যক্রমের শৃঙ্খলা ও পেশাদারিত্ব দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে আরও সজাগ থাকার পরামর্শ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews