বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪শে এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় তালা প্রেসক্লাব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন

তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম , সাবেক সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শালিখা কলেজের অধ্যাপক হাফেজ আজিজুর রহমান।সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।

বক্তারা প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করতে গিয়ে তারা যে সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকরা শুধু সংবাদকর্মী নন, বরং সমাজের মুখপাত্র হিসেবে যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য।

প্রয়াত সাংবাদিকবৃন্দ হলেন এডভোকেট হাসান আওরঙ্গী, আ ক ম মহিউদ্দিন, এসএম নুর আলী, এ কে এম আব্দুস সাত্তার, মোঃ আব্দুস সাত্তার, এস এম ফজলুল হক মনি, আব্দুল মাজেদ, আব্দুল আলিম, সৈয়দ ঈসা, প্রভাষক নজরুল ইসলাম , ফকির নজরুল ইসলাম, আব্দুল জব্বার, শিমু, উপদেষ্টা অধ্যাপক যোগেশ চন্দ্র বিশ্বাস।

আলোচনা শেষে মরহুম সাংবাদিকদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান,

উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু খলিলুর রহমান লিথু,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য কেএম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন, কামাল হোসেন, বিল্লাল হোসেন, কাজি হিল্লোল,তাপস,গনেশ সহ সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews