সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় 

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যালির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের( Modc) মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাস এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হাজিরা খাতুন , আর এম ও ডাঃ খালিদ হাসান নয়ন, ডাঃ সাকিব, ডাঃ রাকিবুর রহমান,সুশিলন প্রতিনিধি, তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।

এবারের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।

বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মানুষকে পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেভ দ্য চিলড্রেন এবং গেইন (GAIN) সহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহযোগিতা প্রদান করছে।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন পুষ্টি প্রদর্শনী এবং পরামর্শমূলক ক্যাম্পেইন পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews