বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে সত্তর কেজি গাজা সহ দুইজন কে আটক করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা রেবের একটি আভিযানিক দল।

এ বিষয়ে রেব বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত দুইজন ও ৭০ কেজি গাজা কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে এসে রেব গত ২১ এপ্রিল দিবাগত রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হরতকিতলা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাজা,

নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করে। আটককৃত ব্যক্তিরা হলেন দাদন মিয়া (৩৮) পিতা-মৃত নায়েব আলী মোল্লা গ্রাম: মোহনপুর থানা: মতলব জেলা: চাঁদপুর, অপরজন হলেন নাটোর জেলার সদর থানার মন্ডল পাড়ার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন(২২) কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ৭০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় আটককৃত দুইজন সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা অজু করা হয়েছে। আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews