বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব, প্রতিবেদক

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ খ্রি.) সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৪ মে লিখিত পরীক্ষা এবং ১৩ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews