বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঠাকুরগাঁওয়ে পোশাক তৈরি প্রশিক্ষণের সনদপত্র পেলেন নারীরা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ে যুব উন্নয়ঠাকুরগাঁওয়েন অধিদপ্তরের উদ্যোগে আদর্শ সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এএসডিও) এর আয়োজনে পোশাক তৈরি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ই এপ্রিল) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাগলাপীর দাখিল মাদ্রাসার হলরুমে ৭দিন ব্যাপী পোশাক তৈরী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসডিও এর নির্বাহী পরিচালক মোঃ মকছেদুল ইসলাম সোহাগ, ভূল্লী প্রেসক্লাব এর সভাপতি মামুনুর রশিদ মামুন, মহিলা নারী নেত্রী লিপি বেগম, এএসডিও এর পরিচালক আসিফ কামাল।

অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়তে যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। বিশেষ করে গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে এবং নারী উদ্যোক্তা তৈরিতে এ উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র অর্জনের মাধ্যমে নারীরা এখন থেকে বিভিন্ন কর্মসংস্থানে নিজেদের যুক্ত করতে পারবেন।

প্রশিক্ষণ নেওয়া মাহফুজা নামে এক নারী বলেন, এই প্রশিক্ষণটি আমার অনেক কাজে লাগবে। এটা দিয়ে এখন থেকে আমি আমার আয় উর্পাজন করতে পারবো।

প্রশিক্ষণ নেওয়া নারীদের মাঝে সনদপত্র বিতরণের সময় ৬০০ টাকা করে সন্মানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া যুব মহিলারা উপস্থিএত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews