1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

১২ এপ্রিল ২০২৬ সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার সাহেবখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

কোস্ট গার্ড সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী আজ সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।ফেন্সিডিল ১৪৮ পিস,

বিদেশী বিয়ার ২৪ পিস,আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা

 

অভিযানে মাদক পরিবহনের অভিযোগে ১ জন মাদককারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

“মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য যে, উপকূলীয় এলাকায় মাদক পাচার ও অপরাধ দমনে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের মাদকের চালান জব্দ করা সম্ভব হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত