1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব-০১-এর কমিটি বিলুপ্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবাদকর্মী সংগঠন ‘রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব-০১’-এর বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক এবং আহবায়ক কমিটির প্রধান মোঃ খায়রুল ইসলাম এক বিশেষ ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত জানুয়ারি মাসে উপজেলার শীতার্ত ও দুস্থ মানুষের সহায়তায় সরকারি শীতবস্ত্র বরাদ্দের লক্ষ্যে প্রেসক্লাব-০১-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ খাদিজা বেগমের নিকট আবেদন করা হয়। ওই সময় ইউএনও মহোদয় নির্বাচনকালীন বিধিনিষেধের কারণে বরাদ্দ প্রদানে অপারগতা প্রকাশের পাশাপাশি প্রেসক্লাবের কয়েকজন সদস্যের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারিত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নূন্যতম যোগ্যতার বিষয়ে প্রশ্ন তোলা হয়।

 

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম জানান, প্রশাসনের পর্যবেক্ষণের পর সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তিনি সদস্যদের নিকট শিক্ষাগত যোগ্যতার সনদ ও সাংবাদিকতার বৈধ পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দেন। কিন্তু সংগঠনের গঠনতন্ত্র মানার পরিবর্তে চারজন সদস্য— ১. মোঃ নবাব আলী, ২. মোঃ হাসিনুজ্জামান মিন্টু, ৩. মোঃ মুক্তারুল ইসলাম এবং ৪. মোঃ আল মামুন—নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।

 

 

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে

আর্থিক অনিয়ম সাধারণ সম্পাদককে না জানিয়ে বিভিন্ন স্থান থেকে এবং সদস্যদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা সংগ্রহ।

গোপন তৎপরতা সংগঠনের নীতিমালার বাইরে গিয়ে গোপনে বৈঠক পরিচালনা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ।

হুমকি ও অপপ্রচার সংগঠনের প্রতিষ্ঠাতাকে অপদস্থ করতে বিভিন্ন অপবাদ ছড়ানো, দলীয় প্রভাব বিস্তার এবং শারীরিক ও মানসিক হুমকির অভিযোগ।

 

বিবৃতিতে মোঃ খায়রুল ইসলাম উল্লেখ করেন, “যেহেতু আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক, সেহেতু সংগঠনের মান রক্ষা এবং কতিপয় ব্যক্তির অপকর্ম থেকে প্রতিষ্ঠানকে বাঁচাতে আমি বাধ্য হয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি। এই চারজন সদস্য সাধারণ সদস্যদের ভুল বুঝিয়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে সংগঠনের ঐক্য নষ্ট করেছেন।”

 

সংগঠনের গঠনতন্ত্র ও স্বীকৃত নীতিমালা অনুযায়ী বর্তমান কার্যকরী কমিটিকে তাৎক্ষণিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে ঘোষণা করা হয়েছে যে, অতি দ্রুত প্রকৃত ও যোগ্য সাংবাদিকদের সমন্বয়ে একটি নতুন আহবায়ক কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা হবে।

সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি দপ্তর এবং সুশীল সমাজকে এই সাংগঠনিক পরিবর্তনের বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত