বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবা ছিনতাই, ভাগবাটোয়ারা করে উধাও। 

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ছিনতাই করে ভাগবাটোয়ারা করেছে ছিনতাই চক্রের সদস্যরা ও স্থানীয় এক নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী উপরপরী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ছিনতাই চক্রের সদস্যরা ও মাদক ব্যবসায়ীরা গাঁ ঢাকা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী উপরপরী হাট এলাকার বাসিন্দা হেলাল হোসেন ও তার ভাই কামরুল হাসান দীর্ঘদিন থেকে ঐ এলাকায় মাদক ব্যবসা করে আসতেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে প্রায় ৭ লক্ষ্য টাকার ইয়াবার একটি বড় চালান হেলাল এর বাড়ীতে নিয়ে আসার সময় কামিনি মেম্বারের বাড়ী সামনে আগে থেকেই উৎপেতে থাকা চক্রের সদস্যরা রাস্তায় ব্যারিকেড দিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ একটি ব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং মাদক সরবরাহ কারীদের মারধর করে। পরে ছিনতাই চক্রের সদস্য ও স্থানীয় কয়েকজন নেতা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ভাগবাটোয়ারা করে নেন এবং ছিনতাই করা মোটরসাইকেলটি স্থানীয় নেতা এরশাদের বাড়ীতে রাখেন।

ছিনতাই চক্রের সদস্যরা হচ্ছেন, কচুবাড়ী উপর হাট এলাকার জাহাঙ্গীর এর ছেলে বায়জিদ (২০), আল-আমিন এর ছেলে মারুফ (২৪), আনারুল ইসলাম এর ছেলে সাকিব (২১), রাজু ইসলাম এর ছেলে মিনহাজ (২১) সহ স্থানীয় কিছু নেতা এ ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিলো বলে জানা যায়।

 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক চক্রের এক সদস্য জানান, মাদকের এই বড় চালানটি ছিনতাই করার পর স্থানীয় দুই জন নেতা ৩০০ পিস, মোমিন নামে এক ব্যক্তি ৫০০ পিস ও চক্রের সদস্যরা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ভাগ করে নেন। বাকি ৪০০ পিস ইয়াবা হেলালকে দেওয়া হয়।

এ ঘটনার বিষয়ে মাদক ব্যবসায়ী হেলাল এর সাথে যোগাযোগ করা হলে তার দেখা পাওয়া যায়নি।

ভয়াবহ মাদকের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনসাধারণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই ধরনের অপরাধ মূলক কাজ হচ্ছে। প্রশাসন কেন এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক না করলে ভয়াবহ ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, মাদক ছিনতাইয়ের ঘটনাটি আমি শুনছি। যারা মাদক ব্যবসা ও মাদকের সাথে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান চলমান আছে। আমরা ইতিমধ্যে সে এলাকায় নজরদারি করতেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইডেনটি বের করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews