বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরার কালিগঞ্জে ১’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১০০পিস ইয়াবাসহ আতিকুর রহমান (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার দমদম বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা পলিথিনে মোড়ানো ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, আতিকুর রহমান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিল এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত।

 

এ ঘটনায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৬)।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews