
মোঃ কাওছার মিয়া দিপু,বগুড়া জেলা
বগুড়ার কাহালু থানা পুলিশের এস আই মোহাম্মদ আলী, এ এস আই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা এগারো টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাই ইউনিয়নে কুমারপাড়া গ্রামের মোঃ আব্দুল আলিম দোলন(২৯)কে ৮০(আশি) পিচ টেপেন্টাডল টেবলেট সহ নীজ বাড়ি থেকে গ্রেফতার করে।সে কালাই ইউনিয়নের কুমার পাড়া গ্রামের মোঃ দুলু আলী ফকির এর পুত্র।তার বিরুদ্ধে কাহালু থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।এ ছাড়া ও শুক্রবার বেলা সাড়ে বারো টায় পৃথক আরেক টি অভিযান চালিয়ে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক পারিবারিক আদালত বগুড়া কর্তৃক ২ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুস সোবহান (সাঞ্জু) (৩৯)কে নীজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে উপজেলার সিন্দুরাইল গ্রামের পিতাঃমৃতঃ আব্দুস সাত্তার এর পুত্র। পুলিশ সূত্রে জানা যায় উভয় আসামিদ্বয়কে আইন গত প্রক্রিয়া শেষে বগুড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।