বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে ৮১০ লিটার অবৈধ পেট্রোল জব্দ ১০ হাজার টাকা জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

আশাশুনিতে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮১০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত তেল সাধারণ চালকদের মাঝে বিক্রি করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানের মুদি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দোকানের পেছনে লুকিয়ে রাখা ৪টি ড্রাম ভর্তি ৮১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

বিজ্ঞ আদালত অনুমোদনহীন স্থানে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে সাধারণ মানুষের হাতে তেল তুলে দেওয়া হয়। বিক্রয়কৃত ৯৭,২৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews