বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর মহাসচিব, গণ টেলিভিশনের চেয়ারম্যান এবং দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনিছুর রহমান।

 

এক বিবৃতিতে তিনি বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কিত দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর নৃশংস হামলা চালায়। রাতভর চলে হত্যাযজ্ঞ, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে পরিচিত।

 

তিনি আরও বলেন, জাতীয় সংসদ ২০১৭ সালের ১১ মার্চ সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়নি।

 

মোঃ আনিছুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরও জোরালো উদ্যোগ নিতে হবে। কারণ এই ইতিহাস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।

 

 

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববাসীর কাছে ২৫ মার্চের গণহত্যার সত্য তুলে ধরতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একদিন এই দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews