বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুলনায় বাসে তল্লাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ সাতক্ষীরার তরুণী আটক

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক তরুণীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত তরুণীর নাম সুরাইয়া পারভীন সুমি। তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে করে অস্ত্রের বড় একটি চালান পাচার হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লবণচরা থানার ‘নিজ খামার’ এলাকায় চেকপোস্ট বসানো হয়। সকালের দিকে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী।

অভিযান চলাকালে সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ ও শরীর তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ০৫টি অত্যাধুনিক পিস্তল

০২টি ম্যাগাজিন ৯৬ রাউন্ড তাজা গুলি

 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ডিএনসির সাথে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটক তরুণীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস কী এবং এই পাচার প্রক্রিয়ার সাথে দেশের কোনো বড় অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

 

রাজধানীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, দেশের অভ্যন্তরে কোনো বিশেষ উদ্দেশ্যে এই মরণাস্ত্রের চালানটি পাচার করা হচ্ছিল। ঘটনার গভীর তদন্তের জন্য আটক তরুণীকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews