বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ বালু উত্তোলন দেড় লাখ টাকা জরিমানা ও ৬ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে এক ঝটিকা অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দসহ বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় একটি বালু উত্তোলনকারী বিশাল কার্গো ও একটি ট্রলার জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়েছে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধীদের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এই পুরো অভিযানে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানের ভূমিকা ছিল আপসহীন ও প্রশংসনীয়। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পদক পাওয়া এই কর্মকর্তা বালু খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীকে সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওসির সাহসী ও সৎ অবস্থানের কারণেই প্রভাবশালী চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে এই সফল অভিযান চালানো সম্ভব হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং নদী ভাঙন রোধে তার এই সময়োপযোগী পদক্ষেপ সাধারণ মানুষের মনে আস্থার সৃষ্টি করেছে।

 

অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি মোঃ খালেদুর রহমান বলেন:

“আমরা কোনো দুর্নীতি বা অনিয়মের সাথে আপস করব না। পুলিশের কাজ মানুষের সেবা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। কে কোন দলের বা কার লোক—সেটা দেখার দায়িত্ব পুলিশের নয়। অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। পুলিশের কাজে কেউ বাধা দিলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, শ্যামনগর উপজেলাবাসীকে নিরাপদ রাখতে এবং সুন্দরবন সংলগ্ন এই জনপদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews