রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

দেওয়ানগঞ্জে তৃতীয় লিঙ্গের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা-এ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী তৃতীয় লিঙ্গের প্রার্থী মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মুন্নী আক্তার তার বক্তব্যে গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেন। তিনি জানান, পাঁচজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরও একটি অধ্যাদেশ জারির মাধ্যমে তার পদ বাতিল করা হয়েছে।

 

মুন্নী আক্তার বলেন, “আমি জনগণের রায়ে নির্বাচিত হয়েছি। এই বিজয় শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার ও সামাজিক স্বীকৃতির সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি অধ্যাদেশের মাধ্যমে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া মানে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনার প্রতি অবমূল্যায়ন।”

 

তিনি আরও বলেন, নির্বাচনের সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই জারি হওয়া অধ্যাদেশের কারণে তিনি তার প্রতিশ্রুত কার্যক্রম বাস্তবায়ন করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব পালনের সুযোগ না দেওয়া কেবল ব্যক্তির প্রতি নয়, বরং একটি জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিও আঘাত। তারা অবিলম্বে সংশ্লিষ্ট অধ্যাদেশ প্রত্যাহার করে মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবি জানান।

 

এ সময় বিপাশা, সোহাগী, সুন্দরী ও ববিতাসহ তৃতীয় লিঙ্গের অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে বিষয়টির সুরাহা কামনা করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews