রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

নওগাঁ ধামুর হাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

আহসান মনজিল নওগাঁ,জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে ‘খাসির মাংস’ বিক্রয়ের দোকানে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় কসাইরা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

এদিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ কেজি ‘কুকুরের মাংস’ উদ্ধার করেছে। প্রাণি সম্পদ দপ্তরের এ.আই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান বলে সাংবাদিকদের জানান।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের ‘খাসির মাংস’ বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী তাদের বাড়ি থেকে প্রতিদিন মাংস এনে ‘খাসির মাংস’ বলে বিক্রি করেন। আজ রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পারেন। বাজারে মাংস আনার পর স্থানীয়রা অভিযোগ তুললে তোপের মুখে দ্রুত মাংস ফেলে দিয়ে দোকান থেকে পালিয়ে যায় কসাই এনতাজুল ও

দুলু মৌলভী।

 

জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। কসাই এন্তাজ ও দুলু পালিয়ে গেছে, তাদের পাওয়া যায়নি।’

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সমকালকে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews