বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে ডিআইজি রেজাউল হক

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম। তিনি বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আয়োজিত এক বিশেষ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ব্রিফিংকালে ডিআইজি রেজাউল হক নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুরুত্বারোপ করে বলেন, “নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এই প্রক্রিয়াকে প্রশ্নাতীত রাখতে প্রতিটি পুলিশ সদস্যকে সাহসিকতা ও ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই আস্থার পরিবেশ তৈরি করাই হবে আপনাদের প্রধান লক্ষ্য।”

 

 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মোঃ মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস এম রাজু আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ব্রিফিংয়ে অংশ নেন।

অনুষ্ঠান শেষে ডিআইজি মহোদয় জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews