রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ী থেকে লিফলেট নিতে গিয়ে ভ্যান গাড়ী চাপায় নুসরাত নামে এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় বুধহাটা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুল্যা গ্রামের মামুন শিকারীর মেয়ে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রচার গাড়ী সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গুনাকরকাটি ব্রীজ থেকে কুল্যার মোড়ের দিকে আসতেছিল। কুল্যা সাহাজী পাড়ার কাছে পৌছলে গাড়ী থেকে ছুড়ে ফেলা লিফলেট নিতে শিশু নুসরত (৭) রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির মটর চালিত ভ্যানগাড়ী তাকে ধাক্কা দিলে নুসরত রাস্তায় ছিটকে পড়ে। ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে নুসরাতের মৃত্যু হয়। রাতেই তার মৃতদেহ বাড়িতে আনা হয়। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়।##

ক্যাপশান:আশাশুনিতে ভ্যান চাপায় নিহত শিশুর ফাইল ফটো।

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

এস,এম মোস্তাফিজুর রহমান।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। শনিবার (৩১ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন(আশাশুনি-কালিগঞ্জ)-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সমর্থনকে নিজের রাজনৈতিক পথচলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, খালিদুজ্জামান টিপু,সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম,সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান,সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মিজানুর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বাবুল হোসেন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews