বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

দৈনিক সাতক্ষীরা দিগন্তের রংপুর বিভাগীয় প্রধান হলেন মোঃ খাইরুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

 

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ (ডিএসডি টিভি)-এর রংপুর বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে প্রতিষ্ঠানটি।

মোঃ খাইরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই অঞ্চলের একজন কৃতি সন্তান হিসেবে দীর্ঘ দিন ধরে সাহসিকতা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনদুর্ভোগের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরে তিনি ইতোমধ্যেই পাঠক মহলে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন।

তার এই নিয়োগের বিষয়ে দৈনিক সাতক্ষীরা দিগন্ত কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, “উত্তরাঞ্চলের খবরাখবর আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা মোঃ খাইরুল ইসলামকে রংপুর বিভাগের দায়িত্ব প্রদান করেছি। তার পেশাদারিত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে ডিএসডি টিভি এই অঞ্চলে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস।”

নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে মোঃ খাইরুল ইসলাম বলেন, “সাংবাদিকতা আমার কাছে কেবল পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি) কর্তৃপক্ষ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব। রংপুর বিভাগের আটটি জেলার সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরতে আমি আপসহীনভাবে কাজ করে যাব।”

এদিকে, মোঃ খাইরুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান নিযুক্ত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews