বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

নওগাঁয় ধর্ষণের পর হত্যার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

আহসান মনজিল,নওগাঁ জেলা প্রতিনিধি

 

নওগাঁয় টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত!!

নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামে একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া যুবতীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

 

নিহত নারীর নাম মিতু পারভিন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার শরিফপুর গ্রামের মিরাজুল ইসলামের কন্যা।

 

পুলিশ জানায়, মিতুর প্রথম বিয়ে হয় নওগাঁর শিকারপুর গ্রামের সাকিব হোসেনের সঙ্গে। বিয়ের পর স্বামী সৌদি আরবে চলে যান।

 

ওই সংসারে তাদের সাত বছরের একটি সন্তান রয়েছে। পরবর্তীতে পরকীয়ার জেরে ২০২৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর শরিফপুর গ্রামের শুভ নামের এক যুবকের সঙ্গে মিতুর দ্বিতীয় বিয়ে হলেও এক বছর পর সেই সংসারও ভেঙে যায়। এরপর শুভ নামের এক যুবকের সাথে বিয়ে হয় মিতুর। সে সংসারও এক বছর পর বিচ্ছেদ হয়। গত বছর নওগাঁর তিলকপুর গ্রামের রিপন নামের এক যুবকের সাথে বিয়ে হয় মিতুর। রিপন গত ৪ মাস আগে ঢাকায় চলে যায়। এরপর

 

গত ডিসেম্বর মাসে মিতু নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। নিহতের বাবা মিরাজুল ইসলাম জানান, তিন দিন আগে মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

মঙ্গলবার দুপুরে ভবানীপুর গ্রামের একটি টয়লেটের সেপটিক ট্যাংকে এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনজের হোসেন নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার মূল হোতাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews