বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে ডিবি পুলিশের বড় অভিযান ৪৯৭ বোতল কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরার শ্যামনগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিনযুক্ত কোরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরণ পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে মাদকের একটি বড় চালান উদ্ধারে অভিযানে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল। এসআই মোঃ মিনাজ উদ্দীন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত ৩:৫০ ঘটিকার সময় শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের ওপর ওত পেতে থাকেন। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের নিকট থেকে ৪৯৭ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়: গ্রেফতারকৃতরা হলেন— শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মোঃ সবুর শেখের দুই ছেলে মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫) ও মোঃ জাহিদ হোসেন (২৪)। এদের মধ্যে আলমগীর হোসেনের হেফাজত থেকে ২৯৭ বোতল এবং জাহিদ হোসেনের হেফাজত থেকে ২০০ বোতল কোরেক্স জব্দ করা হয়।

আইনি ব্যবস্থা এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে গোয়েন্দা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews