রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

রাণীশংকৈলে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বন্দর চৌরাস্তা এলাকায় সাধারণ ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে একটি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

 

অভিযান কালে মোঃ আলী গ্যাস হাউস নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মজিবুর রহমান। অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দর চৌরাস্তা এলাকায় কিছু গ্যাস বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল—এমন অভিযোগ ছিল সাধারণ ক্রেতাদের মধ্যে। এসব অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট গ্যাস ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘন করে অতিরিক্ত মূল্য আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে কেউ একই ধরনের অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

এ বিষয়ে স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে।

 

প্রশাসন সূত্র জানায়, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাণীশংকৈল উপজেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews