বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

রাণীশংকৈলে পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে থানা পুলিশ একটি পুকুর থেকে ভাসমান মরদেহ লাশ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার পাঁচপীর কবরস্থানের পার্শ্ববর্তী সড়ক সংলগ্ন একটি পুকুরে মরদেহটি দেখতে পান পথচারীরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পরে পুলিশকে অবহিত করা হয়।

 

নিহত তরুণীর নাম জেসি খাতুন (১৯)। তিনি নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের কন্যা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জেসি খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

 

শনিবার সকালে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews