বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে মানবিকতার হাত বাড়ালো বন্ধু মহল’ দুই হাজার শীতার্ত পেলেন উষ্ণতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

 

উপকূলীয় জনপদ শ্যামনগরে জেঁকে বসা শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘এসএসসি-২০০২ ও এইচএসসি-২০০৪ বন্ধু মহল’। শুক্রবার সকাল ৯টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

পুরানো বন্ধুদের পুনর্মিলন কেবল আড্ডায় সীমাবদ্ধ না রেখে তারা বেছে নিয়েছেন আর্তমানবতার সেবা। নিজস্ব অর্থায়নে সংগৃহীত তহবিল থেকে প্রথম ধাপে ২০০০ (দুই হাজার) দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল। শুধু বড়রাই নয়, ছোটদের মুখে হাসি ফোটাতে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অনির্বাণ ক্লাবের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী সমাজ।

 

এই মহতী উদ্যোগটি মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে কারিগরি ও সেচ্ছাসেবী সহযোগিতা প্রদান করে স্থানীয় তরুণদের সংগঠন ‘আশার আলো মানব কল্যাণ সংগঠন’ এবং ‘প্রজন্ম রক্তদান সংস্থা’। সহযোগী সংগঠনগুলোর কর্মঠ স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের উপহার গ্রহণ করেন।

আয়োজক বন্ধু মহলের প্রতিনিধিরা জানান, শীতের রাতে ফুটপাতে বা জরাজীর্ণ ঘরে থাকা মানুষগুলোর কষ্ট আমাদের ব্যথিত করে। বন্ধুদের ছোট ছোট অনুদান একত্রিত করে আমরা এই চেষ্টা করেছি। আগামীতেও আমাদের এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে।”

শীতের সকালে নতুন কম্বলের উষ্ণতা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন উপকূলের অসহায় মানুষগুলো। তারা এই তরুণদের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews