বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ১৮২টি ছাগলসহ উপকরণ বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায় ,দিনাজপুর জেলা প্রতিনিধি।

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে দপ্তরের সামনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৯১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মোট ১৮২টি উন্নত জাতের ছাগল, পাঁচটি করে ফ্লোর মেট,চারটি করে পিলার দুইটি করে ঢেউ টিন ও ২৫ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি, আয়-উপার্জনের পথ সহজ করা এবং টেকসই জীবিকা গঠনে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—কাহারোল উপজেলা ভূমি কর্মকর্তা প্রবীন কুমার বিশ্বাস , প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সরফরাজ হোসেন , মৎস্য কর্মকর্তা জোবাইদা নাসরিন , কৃষি কর্মকর্তা মলিক্কা রানী সেহানবীশ , ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আশাদুজ্জামান শুভ ফিল্ড ফ্যাসিলিটেটর সুনিল হাসদা, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি নারায়ণ মার্ডি

প্রাণীসম্পদ কর্মকর্তা জানান, উন্নত জাতের ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন, এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews