বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁওয়ের ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

রিপোর্ট বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ কুমারপুর উচ্চ বিদ্যালয়ে খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেট ব্যথার উপসর্গ দেখা দেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিক্ষার্থীরা খালি পেটে খাবার খাওয়ায় এমনটা হতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল তা যাচাই করা হচ্ছে,
তিনি আরো বলেন,, শিক্ষার্থীরা যাতে সকালে না খেয়ে স্কুলে আসেন,সে বেপারে অভিভাবকদের সচেতন হতে হবে।,

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ,তবে কিছু গুজব ছড়ানো হচ্ছে বলে তিনি মনে করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews