বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার: সেবায় যার ব্রত 

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা

 

পাবনার জেলার ফরিদপুর উপজেলা আজ নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে, আর এই পরিবর্তনের পেছনে আছেন এক নিষ্ঠাবান, সেবাধর্মী ও সাহসী প্রশাসক—বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান (ইউএনও)। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের কল্যাণকে করেছেন জীবনের অঙ্গীকার।

 

তিনি বিশ্বাস করেন—“প্রশাসনের আসল কাজ মানুষের পাশে দাঁড়ানো।” তাই তিনি শুধু অফিসে বসে নির্দেশ দেন না, বরং সরেজমিনে ছুটে যান মানুষের কাছে। বাজারে হোক, বিদ্যালয়ে হোক, কিংবা প্রত্যন্ত গ্রামের মাঠে—সর্বত্র পৌঁছে যাচ্ছেন তিনি। শুনছেন মানুষের সমস্যা, তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন।

 

শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদন বৃদ্ধি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ—সবক্ষেত্রেই তার কার্যকর পদক্ষেপে ফরিদপুর উপজেলায় এসেছে নতুন প্রাণ। তার দরজা সবসময় খোলা থাকে সাধারণ মানুষের জন্য।

 

স্থানীয়রা বলছেন—

“আমাদের ইউএনও সাহেব শুধু প্রশাসক নন, তিনি আমাদের অভিভাবক। তার জন্যই ফরিদপুর উপজেলা আজ উন্নয়নের পথে।”

 

তার এই সেবাধর্মী ভূমিকা প্রমাণ করে, দায়িত্ব যদি হয় আন্তরিকতার সাথে পালন, তবে প্রশাসনই হতে পারে জনগণের সবচেয়ে বড় শক্তি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews