শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা  সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধ থানায় অভিযোগ দেওয়ায় দম্পতির ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন। বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা কেশবপুরের নতুন ইউএনও মোঃ আনোয়ার হোসেনের যোগদান ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা শান্তিগঞ্জে সড়ক দু*র্ঘ*ট*নায় আনসার সদস্য নি হ ত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক মকবুল হোসেন মুকুল ও সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী।

 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, মো. শিহাব উদ্দিন, গড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ নন্দী ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫, অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ৮ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews