শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা  সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধ থানায় অভিযোগ দেওয়ায় দম্পতির ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন। বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা কেশবপুরের নতুন ইউএনও মোঃ আনোয়ার হোসেনের যোগদান ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা শান্তিগঞ্জে সড়ক দু*র্ঘ*ট*নায় আনসার সদস্য নি হ ত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :

শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি এবং সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে পাইকগাছায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ক’ গ্রুপ থেকে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরকে এবং ‘খ’ গ্রুপে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনাল ম্যাচে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে প্রতিযোগিতার ‘প্রধান বক্তা’ নির্বাচিত হন। রচনায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী, দ্বিতীয় লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মায়মুনা জান্নাত এবং তৃতীয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের রাশি সাধু। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পাইকগাছা সর. উচ্চ বিদ্যালয়ের এস.এম. সাজেদুর রহমান, দ্বিতীয় কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের তাসনিম আক্তার তন্নী এবং তৃতীয় হন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মোঃ সাকিব আল হাসান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অব. সহকারী অধ্যাপক জি.এম.এম. আজাহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, সহকারী অধ্যাপক নাছরিন আরা, আনসার ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা সাইদুর রহমান এবং টিটিসি শিক্ষক মোঃ সাইফুল কাজী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন ও পূর্ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, কবিন্দ্রনাথ রায়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews