শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা  সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধ থানায় অভিযোগ দেওয়ায় দম্পতির ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন। বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা কেশবপুরের নতুন ইউএনও মোঃ আনোয়ার হোসেনের যোগদান ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা শান্তিগঞ্জে সড়ক দু*র্ঘ*ট*নায় আনসার সদস্য নি হ ত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

শান্তিগঞ্জে সড়ক দু*র্ঘ*ট*নায় আনসার সদস্য নি হ ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দু*র্ঘ*ট*নায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নি*হ*ত হয়েছেন।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃ’ত্যু হয়।

 

নিহত মো. উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাবর পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

উজ্জ্বল হোসেন জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ জানান, সকাল আনুমানিক ৮টার দিকে ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা ঘটনাস্থলে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews