মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সুন্দরবনের নদীপথে মাদকসহ অবৈধ পণ্যের নিরাপদ পাচার রুট আশাশুনিতে মাত্র ২০০ ফুট সড়কে ৩০-৪০ গর্ত।।চরম দুর্ভোগে পথচারী,দ্রুত সংস্কারের দাবি আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় এসআই সুমনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদের দাবি, নেপথ্যে ঠিকাদারের চাঁদাবাজির মামলা কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ভাঙনকবলিত ওয়াপদা বাঁধ,জলাবদ্ধ এলাকা ও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২৪ আগস্ট) দিনব্যাপী তিনি এসব এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১০টায় বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধের ভয়াবহ ভাঙন পরিদর্শন করেন এমপি রবিউল বাশার। ভাঙনে বাঁধের শতাধিক হাত অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় তিনি দ্রুত অস্থায়ীভাবে বাঁধ রক্ষার কাজ শুরু এবং স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরে মাদরা শ্মশানঘাট মাঠ পরিদর্শন শেষে চাপড়া বাসস্ট্যান্ডে ইজিবাইক চালকদের সঙ্গে মতবিনিময় করেন।

বেলা সাড়ে ১১টায় চাপড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আফছার মোর্তাজা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় এমপি মধ্যম চাপড়ার নদীভাঙন এলাকা ও স্থানীয় মাদ্রাসার খোঁজখবর নেন।

দুপুর ১২টায় নওয়াপাড়া গ্রামে নদীর বাঁধের ভাঙন ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন তিনি। বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা নিরসনে পাকা ড্রেনেজ ব্যবস্থা করার আশ্বাস দেন। একই সঙ্গে নওয়াপাড়া আহলে হাদীছ (নতুন) জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজে অনুদানের বিষয়ে সহমত প্রকাশ করেন।

এরপর বুধহাটা কওমী মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার।

এসময় ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দীক,মাদ্রাসার মুহতামিম মাওলানা আমজাদ আলী ও আক্তারুজ্জামান মনি বক্তব্য রাখেন। তিনি মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সবশেষে শ্বেতপুর জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপি। এসময় বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন,ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি জসিম উদ্দীন,সাব্বির হোসেন, বিল্লাল হোসেন ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের এসডি মো. রাশিদুল ইসলাম বলেন, “এমপি মহোদয়ের ফোন পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙনের স্থান মাপজোক ও জরিপ করে খুব দ্রুতই কাজ শুরু করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews