রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে কলহ, মোবাইল দিয়ে মাথায় আঘাতের অভিযোগ,স্বামী হাসপাতালে, কালীগঞ্জ নারী থানায় ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত বিএনপি নেতারা কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও  নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম: ২৫নং ওয়ার্ডে মোবাইল কোর্টে জরিমানা ও মুচলেকা গ্রহণ তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ কলারোয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩২,০০০/- হাজার টাকার জাল নোট উদ্ধার পূর্বক বিশেষ ক্ষমতা আইনের ০২ জন আসামী ও সিআর পরোয়ানাভুক্ত ০৪ জন সর্বমোট=০৬ জন আসামী গ্রেফতার খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত

নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের রুলদহ গ্রামের হাজী আরশেদ আলী সরকারের ছেলে মানিক সরকার নিখোঁজ হওয়ার ঘটনায় তার সন্ধান ও ঘটনার রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজ মানিক সরকারের পরিবারের সদস্যরা। এতে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, মানিক সরকারের স্ত্রী, তিন শিশু সন্তান, বৃদ্ধ পিতা, পাঁচ ভাই ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ আগস্ট ২০২৬ শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন পেয়ে মানিক সরকার প্যান্ট-টি-শার্ট পরিহিত অবস্থায় একটি টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, মানিক সরকারের নিখোঁজের ঘটনায় ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৪৭০) করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে স্বজনরা বলেন, মানিক সরকারের তিনটি শিশু সন্তান, স্ত্রী ও বৃদ্ধ পিতা তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মানিক সরকারের সন্ধান এবং নিখোঁজের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি মানিক সরকারের সন্ধানে গণমাধ্যম, স্থানীয় জনগণ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে স্বজনরা বলেন, “মানিক সরকারকে দ্রুত খুঁজে বের করুন, সত্য উদঘাটন হোক, পরিবার ফিরে পাক তাদের আপনজনকে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews