রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে কলহ, মোবাইল দিয়ে মাথায় আঘাতের অভিযোগ,স্বামী হাসপাতালে, কালীগঞ্জ নারী থানায় ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত বিএনপি নেতারা কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও  নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম: ২৫নং ওয়ার্ডে মোবাইল কোর্টে জরিমানা ও মুচলেকা গ্রহণ তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ কলারোয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩২,০০০/- হাজার টাকার জাল নোট উদ্ধার পূর্বক বিশেষ ক্ষমতা আইনের ০২ জন আসামী ও সিআর পরোয়ানাভুক্ত ০৪ জন সর্বমোট=০৬ জন আসামী গ্রেফতার খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত

স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে কলহ, মোবাইল দিয়ে মাথায় আঘাতের অভিযোগ,স্বামী হাসপাতালে, কালীগঞ্জ নারী থানায়

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:–

সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর শারীরিক অক্ষমতাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রী মোবাইল ফোন দিয়ে স্বামীর মাথায় আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

এ সময় আলামিন হোসেন নামে ওই স্বামী আহত হয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। পরে স্বামীর স্বজন ও স্থানীয়দের সঙ্গে ওই নারীর মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের কলিযোগা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবু তালেব শেখের মেয়ে খাদিজা খাতুনের সঙ্গে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কলিযোগা গ্রামের সুবহানের ছেলে আলামিন হোসেনের প্রায় তিন মাস আগে বিয়ে হয়। স্থানীয় সূত্রে ও খাদিজা খাতুন সাংবাদিকদের জানান আলামিন হোসেনের এটি চতুর্থ বিয়ে।

 

বিয়ের পর থেকেই স্বামীর শারীরিক সক্ষমতা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও কলহের একপর্যায়ে খাদিজা খাতুন মোবাইল ফোন দিয়ে আলামিনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার মাথা ফেটে যায়।

 

পরে আহত অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, স্বামীকে আঘাত করার ঘটনাকে কেন্দ্র করে খাদিজা খাতুনের সঙ্গে আলামিনের স্বজন ও স্থানীয় কয়েকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন খাদিজা। পরে স্থানীয়রা তাকে কালিগঞ্জ থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

ঘটনার বিষয়ে খাদিজা খাতুন সাংবাদিকদের জানান পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে আলামিন হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews