রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে কলহ, মোবাইল দিয়ে মাথায় আঘাতের অভিযোগ,স্বামী হাসপাতালে, কালীগঞ্জ নারী থানায় ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত বিএনপি নেতারা কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও  নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম: ২৫নং ওয়ার্ডে মোবাইল কোর্টে জরিমানা ও মুচলেকা গ্রহণ তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ কলারোয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩২,০০০/- হাজার টাকার জাল নোট উদ্ধার পূর্বক বিশেষ ক্ষমতা আইনের ০২ জন আসামী ও সিআর পরোয়ানাভুক্ত ০৪ জন সর্বমোট=০৬ জন আসামী গ্রেফতার খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম: ২৫নং ওয়ার্ডে মোবাইল কোর্টে জরিমানা ও মুচলেকা গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:

মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত ও মশক নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানের ৫ম দিনে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন রাখার দায়ে ৩ জন গৃহমালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা ও ৩ জনের কাছ থেকে লিখিত মুচলেকা আদায় করা হয়।

আজ রোববার কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে নগরীর ২৫নং ওয়ার্ডের হাজী ইসমাইল লিংক রোড এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা দীপক রায়কে ৩ হাজার টাকা, উম্মে হাবিবাকে ৩ হাজার টাকা এবং সাফিয়া আফরিনকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন করার অঙ্গীকারে আরও ৩ জন বাড়িওয়ালার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি প্রতিটি বাড়ি বা স্থাপনার সীমানার ভেতর মশার প্রজনন স্থান বা লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়ির আঙিনা ঝোপঝাড়মুক্ত রাখা এবং টায়ার, ক্যান, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজ ও এসির পাশে কিংবা সানসেটে জমানো পানি পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কেসিসির কঞ্জারভেন্সী (বর্জ্য ব্যবস্থাপনা) বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে কেসিসির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews