সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্রের নতুন কমিটি গঠন থানা হাজতে আওয়ামী লীগ নেতাদের ভিডিও ফাঁসের ঘটনা ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ পাইকগাছায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে  বিতর্ক ও রচনা প্রতিযোগিতা দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ তালায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোক্তার অভিযানে মাদারীপুরের কালকিনিতে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা! আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল B4RL প্রকল্পের আওতায় বেলা এর পক্ষে আটুলিয়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

ভোক্তার অভিযানে মাদারীপুরের কালকিনিতে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা!

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার

 

মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলায় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে প্রতি কেজিতে অতিরিক্ত মুনাফা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৭ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মূল্যে তালিকা প্রদর্শন না করা এবং প্রতি কেজিতে ৭০ থেকে ৮০ টাকা অতিরিক্ত মুনাফা করার অভিযোগে

বেলায়েতের সবজির দোকানিকে ৩ হাজার টাকা এবং মিঠু সরদারের সবজির দোকানিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এস এম মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে অনিয়ম ও ভোক্তা হয়রানি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। অভিযানকালে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews