শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বুশরায় ৪ লাখ টাকা আমানত, স্ত্রীর চিকিৎসায় ৫০ হাজারও পেলেন না সাংবাদিক রনি শ্যামনগরে মৎস্য ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণের প্রস্তুতি পুলিশের রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ পাইকগাছায় সোনালী আঁশের সুদিনের হাতছানি, পাট কাটা ও জাগ  দেওয়ায় ব্যস্ত চাষিরা—তবে সংকট পানির ও শ্রমিকের রাণীশংকৈলে বিদ্যুৎ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত, ৩ বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয় সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা রাণীশংকৈলে মির্জা রুহূল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং শুভ উদ্বোধন  বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

শ্যামনগরে মৎস্য ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণের প্রস্তুতি পুলিশের

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিপুর এলাকা থেকে শহীদ নামে এক মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এবং ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুর রহমানের ভাই।
​শ্যামনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত শহীদ দীর্ঘদিন ধরে এলাকায় মৎস্য ব্যবসার সাথে যুক্ত।
​শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​উপজেলায় অপরাধ বিস্তার রোধ ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews